আমিতো মরেছি তোমার প্রেমের অনলে,
তাই তো মরার পরও তাকিয়ে আছি অপলক চোখে,
এটা যে অভ্যাসে পরিনত হয়েছে,
তোমাকে দেখতে দেখতে,
মৃত্যুর পর আমাকে নিও না শ্মশান,
তাহলে যে দেহ মোর উড়ে যাবে আকাশে।
চিরঘুমে ঘুমিয়েছি আমি,
তোমার প্রেমের দাফন-কাফনে,
দেহ খাঁচা ছেড়ে চলে গেলে,
দোহাই আমাকে কবর দিও না মাটিতে,
তাহলে মোর দেহ যে মিশে যাবে মাটির সাথে।
পারলে আমাকে তোমার কোলে রেখ যতন করে,
আমি তোমাকে ছাড়া যে থাকতে পারবনা কোনখানে,
মৃত্যুর পরও আমি শুধু ভালবেসে যেতে চাই তোমাকে,
তোমার প্রেমেই ডুবে থাকতে চাই তেমনি করে
যেমনটি ছিলাম আগে,
আমাকে ভাসিয়ে দিও নদীর উজান স্রোতে,
যে স্রোতে ডুবেনা প্রেমের মরা, শুধু ভেসেই থাকে।
Comments (20)