কিছু কষ্ট ভোলা যায়না
শত আনন্দের মাঝেও,
মন ডুকরে ভাবে কল্পনা
সকাল দুপুর সাঁঝেও॥
কুঁড়ে কুঁড়ে নিঃশেষ করে
যত সুখের পরশ,
ধুঁকে ধুঁকে ব্যথার ঘরে
করে শান্তিকে বশ॥
বলা যায়না মুখে তা
সে যে কি যন্ত্রণা,
পুড়ে যায় স্মৃতির কথা
ফিরে আসে ভাবনা॥
এই হলো জীবন মোর
কান্না যার সাথী,
আসে না আর রাঙা ভোর
নির্ঘুম দিবা-রাতি॥
Comments (12)