কষ্ট বুকে বাড়ুক সুখে
হোক কান্না সাথী,
ধুঁকে ধুঁকে উঠুক দুঃখে
দিবা স্বপ্ন রাতি॥
ব্যথা আর কষ্ট আমার
অথৈ জলে ভাসে,
শত তার চাই আবার
মৃদু দুলে আসে॥
এই বেলা অব্যক্ত মেলা
মনে হলো ক্ষত,
প্রেম খেলা দিয়েই গেলা
রয়ে গেলো শত॥
আজ দেখি সবই ফাঁকি
চলে যায় প্রাণ,
কাব্যে লিখি রক্তে আঁকি
এই মৃত্যু টান॥
Comments (14)