মাগো তুমি কতদুরে
কোন সে সীমানায়,
তোমায় খুব মনে পড়ে
এই বুকের আঙিনায়॥
তোমার আদর ভালোবাসা
পাইনি কত দিন,
তুমি ছাড়া শুণ্য প্রাণে
বাজে কান্নার বীণ॥
মায়া ভরা মুখটি তোমার
পড়ছে মনে মাগো,
এই অধমের কথা ভেবে
একটু তুমি জাগো॥
কবি প্রথমেই আপনার আবেগ ও ভাবনাকে সন্মান জানাচ্ছি।
কবিতাটি উচ্চারণ করে ছন্দে পড়ার চেষ্টা করুন। বুঝতে পারবেন প্রথম দুটি লাইনের তুলনায় , পরের দুটি লাইন দীর্ঘ হয়েছে। তাতে ছন্দ পতন হয়েছে।
কতকাল - মহাকাল মিল হয়না। শুন্য বানান শুদ্ধ করুন।
শেষ লাইনের ভাবনা স্পষ্ট নয়।
Comments (12)