ছলনাময় বিদ্রোহী ফাহিম খান · Poems · 2016-01-27 · 767 views ধুঁকে ধুঁকে পুড়ছি আজ ব্যথার অনল মাঝে, তোমায় নিয়ে কাব্য লিখি সকাল দুপুর সাঁঝে॥ তুমি ছিলে মিশে মোর প্রাণের রাজ্য জুড়ে, গুটি গুটি স্বপ্ন দিয়ে প্রেমের ঘর মুড়ে॥ আজ কোথা সে আদর ঐ ভালোবাসাময়, সব হারালো দুঃখের ছলে সবই ছলনাময়॥ Share: Facebook X WhatsApp Email Copy link
Comments (20)