মন চায় তোমায় দেখি,
আরও কিছুক্ষণ..
আরও বেশ কিছুক্ষণ।
এ সময় যেন ফুরিয়ে না যায়।

মন চায় তোমায় দেখি,
মনের ক্যানভাসে তোমাকে এঁকে,
তুমি চেয়ে রও আমার চোখের দিকে,
যুগের পর যুগ।

মন চায় তোমায় দেখি,
বুকের মধ্যে জাপটে ধরে,
আরও কিছুক্ষণ,
তুমি সময়কে থেমে যেতে বলো।

মন চায় তোমায় দেখি,
তোমার আঙ্গুলে আঙ্গুল ছুঁয়ে,
আরও কিছুক্ষণ..
আমি চাই না এ সময় চলে যাক।

মন চায় তোমায় দেখি,
আমার খুব কাছাকাছি রেখে,
তোমার ঠোঁটে ঠোঁট ছুঁয়ে,
আরও কিছুক্ষণ..

আরও অনেক সময়,
অথবা অন্ততকাল নয়তো সারাজীবন।

✍🏻 আগস্ট ০৯, ২০২৫