আমি নিরাপদ সড়ক চাইনা,
আমি নিরাপদ দেশ চাই
আমি নিরাপদ জীবন চাই
আমি স্বাধীনভাবে বাঁচতে চাই।
কি হবে নিরাপদ সড়ক দিয়ে
যদি নিরাপদ সড়ক দিয়ে খুনিরা চলাচল করে
কেড়ে নেই সাধারণ মানুষের জীবন
আমি নিরাপদ সড়ক চাইনা
আমি খুনিদের বিছার চাই।
কি হবে নিরাপদ সড়ক দিয়ে
যদি ধর্ষণকারীরা নিরাপদ সড়কে যাতায়াত করে
ধর্ষণ করবে আমাদের বোনদের
আমি নিরাপদ সড়ক চাইনা
আমি ধর্ষণকারীদের বিছার চাই।
কি হবে নিরাপদ সড়ক দিয়ে
যদি জীবনের মূল্য না থাকে
আমি নিরাপদ সড়ক চাইনা
আমি প্রতিটি জীবনের নিরাপত্তা চাই
আমি নিরাপদ দেশ চাই
আমি নিরাপদ জীবন চাই।