ছলনায় তুমি মাতিয়ে-
রাখতে ছেয়েছিলে আমায়।
আমিও বোকা,
বুঝিনি তোমায়।
অন্ধের মতো করেছি বিশ্বাস,
শেষে দিলে আমার নাম-
তুমি বিশ্বাসঘাতক।
এ ভবের সংসারে...
কত যে অভিনয় চলে।
সবাই অভিজ্ঞ নাট্যকার,
আমি রইলাম শুধু দর্শক।
তোমার মধুর কথার ছল,
ভঙ্গিল আমার হৃদয়।
আমার প্রতি তোমার কী ?
একটুও মায়া নাই।
সরে গেলে দূরে...
দিয়ে দোষ আমার।
আজও আমি খুঁজি...
কোথায় ছিল ভুল আমার।
আজ বুঝলাম-
সবই ছিল ছলনা তোমার।
আমি কভু ছিলাম না আপন তোমার।
ভেবেছিলাম ভুল...
তোমারে আপন ভেবে,
তারই তো দিলে প্রতিদান।
এতদিনে বুঝিলাম-
তুমি নইকো বিশ্বাসী,
তুমি অভিজ্ঞ ছলনাময়ী।
এতদিন শুধুই শুনেছি...
ছলনাময়ীর কথা,
আজ সৌভাগ্য হলো দেখার।
---------------
-মহঃ মেহেদি হাসান
০৩/১১/২০২১
Comments (8)