
১৪ই ফেব্রুয়ারিকে
আমার বিশেষ কোন দিন
মনে হয়না ।
ভালোবাসা কি কেবল
একদিনের জন্যই ?
নিশ্চয়ই না ।
ভালোবাসা দিবস মানে কি
উপহার বিনিময় আর ফুলেল শুভেচ্ছা
মুঠোফোনের মধুর SMS-এর জোয়ারে ভাসা ?
এমনটি মনে হয়না আমার ।
তাই এ ভালোবাসা দিবসে ।
কাউকে এসএমএস পাঠাইনি
একটা ফোনও করিনি
যাইনি প্রিয়তমার পাশে ।
আমার অনুভূতিগুলো ছিল
সবার চেয়ে ভিন্ন ,
এমনকি আমার প্রতিদিনকার রুটিন
এর চেয়ে ভালোবাসাপূর্ণ ।
আসলে ভালোবাসার বিশেষত্বে
দিনটি বিশেষায়িত না হলেও
ঠিকই বিশেষায়িত অন্য অর্থে ।
১৫-০২-২০১০
----------
Comments (22)