
প্রেমের মর্ম যে বোঝেনা
তারে সনে কি কথা ?
প্রেমের মর্ম বুইঝো বন্ধু
বুইঝো আমার ব্যথাগো
নিরবে চোখের জল
ফেইলোনা ফেইলোনা আমার আর ।।
হৃদয় মাঝে আমায় রাইখো
আমার ব্যথার ভাগী হইও
স্বপ্ন মাঝে দেখা দিও
কইও প্রেমের কথাগো
কইরা নিঠুর ছল
মাইরোনা মাইরোনা আমায় আর ।।
আমার হৃদয় মাঝে বন্ধু
তোমার হৃদয় গাঁথা
আমার ব্যথার ভাগী হইয়া
কইও প্রেমের কথাগো
কইরা নিঠুর ছল
মাইরোনা মাইরোনা আমায় আর ।
Comments (13)