জীবন নামের ধূল মাঠেতে
করছি শুধুই ভুলের চাষ,
ভুল করিয়াও-না বুঝি ভুল
ভুলেই যে হয় সর্বনাশ !
শয়তান নামের গরু লইয়া
মিথ্যে নামের লাঙ্গল,
অন্যায় নামের মই'টা আরো
নিলেম অসৎ জোঁয়াল !
জীবন মাঠের মাটি কুঁড়িয়া
পাপের বীজ করে বপন,
দিনের পর দিন ভুল করিয়া
ক্যান করি ভুলের যতন !
জীবন নামের ধূল মাঠেতে
করছি শুধুই ভুলের চাষ,
ভুল দিয়ে ভুল ফলছে কতই
চলছে ভুলের বারো মাস !
********************-
ভুল দিয়ে ভুল করবোনা চাষ
এটাই এখন মনের আশ,
ভুল পথে আর চলবো নাকো
ডাকবোনা আর সর্বনাশ।
Comments (4)