এই যে, এ দেশ স্বাধীন করতে
দুঃখ সইলো কতই,,,,,,,,
তবু কেনো দেশটা আজো
পরাধীনের মতই ??

এই যে,  এ দেশ স্বাধীন করতে
প্রাণ সঁপেছে লাখো লাখ !
প্রাণের ভয়ে চলছি কেনো ?
ভীতি ভরা দু'টি আঁখ !

এই যে, এ দেশ স্বাধীন করতে
এক সমুদ্র রক্ত দান !
আজো কেনো রক্ত ঝড়ে  ?
বাতাসেতে রক্ত ঘ্রাণ !

এই যে, এ দেশ স্বাধীন করতে
সম্ভ্রম হারায় লাখো বোন
বোনেরা আজ লাঞ্চিত কেন ?
স্বাধীনতা হয়'রে খুন !