ক্ষুদ্র পৃথিবীটাই মানুষের জন্য অনেক বড়
কোটি মানুষের কোলাহলে ক্লান্ত পৃথিবী
পৃথিবী কেবলই নিয়মের শৃঙ্খলে আবদ্ধ
রাত দিনের সংমিশ্রণে প্রতিটা
মানুষের জীবন প্রবাহমান।
পৃথিবীতে আমার বয়স ২৪
বাকিটা কেবলই ইতিহাস
আর ভবিষ্যতের জন্য অপেক্ষা।
এই বয়সে যতটুকু দেখছি
জীবনটা কেবল সংগ্রাম আর সংগ্রাম
দুর্বিসহ যন্ত্রনায় ক্লান্ত হয়ে উঠে জীবন
কষ্ট, যন্ত্রনার রুদ্ধশ্বাস জীবনে
তবুও বেঁচে আছি কেমন করে।
Comments (9)