নীল আকাশ
মোঃ রায়হান কাজী
-------------------
মন আকাশে মেঘ জমেছে,
রৌদ্রছায়া আলোর দেশে।
যাচ্ছে কেঁটে দিন অভিসারে,
বৃষ্টি জমছে চোখের কোণে।
নীল আকাশে পরীর ভেসে,
কে ভাসালো সাদা ভেলা?
ভ্রমর ফুলের মধু খেতে,
উড়ে বেড়ায় কোন সে দেশে?
কিসের নেশায় গেছে খেপে,
নদীর তীরে শঙ্খলতা কাশবনে।
কিসের তরে জীবন চক্রে,
ওরা যাবে কী আজ ঘরের বাইরে?
আজ আকাশ-পাতাল ভেঙে,
ভালোবাসা সব নেব রে লুট করে।
বাতাসে আজ ওঠেছে ধ্বনি,
শিশুদের মুখে হাসির রেখা দেখে।
Comments (6)