সঞ্চার করি আজ মনে আশা
মোঃ রায়হান কাজী
--------------------------
কিছুটা আশা আজ সঞ্চার করি মনে,
প্রেম ভালোবাসা জমিয়ে রাখি সংগোপনে।
হয়তো কোনো একদিন প্রকৃতির রূপ দেখে,
পুষ্প হাতে প্রেম নিবেদন করবো শুধু তোমাকে।
সূর্যের রশ্মির উজ্জ্বল দৃষ্টান্ত রেখা এঁকে,
প্রাণে আলোর প্রদীপ জালবো তোমাকে ভালোবেসে।
অকুল এই সংসারের মাঝেমধ্যে এসে,
কেন যেন ব্যাকুলতা আমাকে আঁকড়ে ধরে?
কার সন্ধানে ডুবি ভাসি আগুন জ্বেলে,
কেন কাঁদাও ভালোবাসার অথয় জলে?
তুমি আমার পথ চলার সাথি তা মনে নাই,
অনন্ত প্রাণসাগরে মরণ তুমি ভুলি নাই৷
দুঃখ আগাত প্রাণে তুলে ঝংকার,
ঘোরবিপদের মাঝে তবুও হাসি তোমায় ভেবে।
তোমার ভাবনার কিছুই নাই এই ধরনীতে,
আমিতো আছি তোমার পাশে ছায়া হয়ে।
Comments (8)