চৈতন্য ভাবনা অক্ষুন্ন রেখে বুকের মধ্যে আছে প্রত্যয়,
বিশ্ব মঞ্চ জেগে উঠে সারা বিশ্ব বাংলার জয়।
৭১ মোরা রক্ত বয়ে ছিনিয়ে এনেছি জয় স্বাদ,
জয়ের রক্তে পরা জয় গ্লানি সয়না দেহে রক্ত পাত।
নব নব জয়ের বাড়ি ধারায় উদয় হল সূর্য দয়,
বিশ্ব মঞ্চ জেগে উঠে সারা বিশ্ব বাংলার জয়।
দুরন্ত আশা বীর বাহু বল দুঃসাহসী বাঁধা দল,
বিশ্ব মঞ্চ জেগে উঠল সারা বিশ্বএ বাংলার বল ।
যৌবনে সিক্ত রস ভরা শক্ত মুক্ত গড়া হাল,
জয়ের নেশায় তৃষা ত কণ্ঠ উড়িয়ে মত্ত বাংলার পাল।
বাংলার ছেলে মাঠ কাঁপিয়ে দেখিয়ে তো পুরোবাক,
সোনার ছেলেদের জয় লক্ষ্য মোদের বিশ্ব কাপ।।
Comments (15)