( প্রিয় সাথী )
খাতা আমার বন্ধু কলম আমার সাথী।
ওদেরকে নিয়ে আমি থাকি দিন
রাত্রি।
দুঃখ কষ্ট পেলে ওদের কাছে পাই দিন
রাত্রি।
কষ্ট গুলো কবিতা করে ওদের জানাই
দিন রাত্রি।
কখনো যদি জীবনে আসে, খুশির ঢেউ।
ওদের আগে এই খবর জানেনা কেউ।
এক হাতে খাতা থাকে অন্য হাতে
কলম।
হৃদয়ে কঠিন ব্যাধিতে ওরাই হয় মলম।
চোখের জল দেখে ওরা দেখে মুখের
হাসি।
কাউকে বলেনা আমার কথা তাইতো
ভালবাসি।
যা খুশি লিখে রাখি করেনা মানা।
লেখা যদি ও খারাপ করে তবু ঘৃণা।
সঙ্গী হয়ে এভাবেই থেকো
সারাজীবন।
প্রিয় সাথী হয়ে হৃদয় জুরে থাকবে
সারাক্ষণ ।
Comments (14)