ভালো থাকবো বলে-
সেদিন তোমার সৃষ্ট ধংসযজ্ঞ
পিছনে ফেলে একা চলে এসেছি,
ছেড়ে দিয়েছি উদাত্ব দুটি হাত।
ভালো থাকবো বলে-
নিঃশেষ হওয়া ভালোবাসার
মনকাড়া সুরে অার নিজেকে সাধিনি,
বিস্বাসহীন প্রেমকে দুপাঁয়ে গুড়িয়েছি।
ভালো থাকবো বলে-
তোমার সমস্ত স্মৃতির জাল কেঁটে
দেশ ছেড়েছি ভুলতে তোমায়,
তবুও ভালো থাকা হয়না অামার।
Comments (2)