কষ্ট যাতনায় বিনিদ্র অাঁখি,
দুঃখের বর্ষণে সিক্ত অাজ।
ললাটে অংকিত প্রেম চিহ্ন-
ভাগ্যের পদধূলীতে অস্পষ্ট প্রায়।
হতাশার সায়রে ভাসমান অামি
সকাল-দুপুর-সন্ধ্যা-রাত।

ক্ষীন স্পর্শের অাকুলতায় এসেছিেল,
বুকের উর্বর ভুমিতে ফলাতে
হাইব্রীড বেদনার অগণিত বীজ।
ফাগুনের বনে অাগুন দিয়ে-
ভালোবাসার ছোবলে নিলে কেড়ে,
শৈশব-কৈশর- তারুণ্য-যৌবন।

স্তব্ধ নিরবতায় অামি অাজ,
কম্পিত হৃদয় বীনার সুর-
তালহীন লয়হীন বাঁজে অবিরত।
প্রতারক স্বপ্নের উল্লাস দেখে-
ঘোমটা টেনে বিদায় নিয়েছে
সুখ-শান্তি-হাসি-অানন্দ