★আত্মিক মৃত্যু★
--মারুফা সুলতানা তামান্না
আমার মৃত ভগ্নাংশ-
ঠুকরে ঠুকরে দেওয়ালের
সাথে থেতলে আছে।
আমার নীরব আত্মহুতির খবর
হয়তো তোমার কান
অবধি পৌঁছাতেই পারেনি।
হয়তো আমার নিশ্চুপ আর্তনাদ,
তোমার মনের দরজায়-
কড়া নাড়তে গিয়ে আড়াল
হয়ে যায় ।
আমিতো অন্ধকারের
অতলে হারিয়ে যাচ্ছি...
আমার অস্তিত্বের সমস্ত অংশই
অকেজো...
মানুষের ভীরে হয়তো আমার
হাসিমুখ টাই তোমার ভেসে উঠে।
কিন্তু আমার ভিতরটা যে-
নশ্বর কাচের অবিনশ্বর টুকরো।
কায়ার মৃত্যুতো দৃশ্যমান-
কিন্তু আত্মার বিষাদ যে আরো নির্মম।
Comments (13)