কিছু কথা বলা হয়নি মুখ ফুটে,
ভেবেছিলাম বুঝে নিবে চোখ পড়ে,
আমার আঁধার ঘোলা আঁখিতে-
সরল ভাষা গুলো চকচক করে।
একবার মেলে দেখনা এ নয়নজোড়ায়,
বিদীর্ণ আবেগে জড়িয়ে রাখব আমাতে।
পাহাড়ি ঝর্ণাধারা আমার নেত্রপল্লবে।
খুঁজে দেখনা এ আষাঢ়ে জলের অতলে।
এ তোমার তরে জলোচ্ছ্বাস নয়,
ঝিরিঝিরি বৃষ্টি কে বরন করার উচ্ছ্বাস।
লাজুকলতা বড্ড লজ্জাবতী-
শরম লাজের হায়াহীন প্রজাপতি।
Comments (16)