জন্ম পুরাতন ঢাকার হাজারীবাগে। পড়াশোনা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। বর্তমানে বেসরকারি কোম্পানীতে চাকুরী করছি। সাহিত্য চর্চা ক্লাস এইটে থাকাকালীন সময় থেকে। দেশের বেশ কিছু জাতীয় পত্রিকায় ছোটবেলায় ছড়া, কবিতা ছাপা হয়েছে। “গল্প-কবিতার” কিছু অনলাইন পত্রিকায় ও নিয়মিত কবিতা লিখছি। তারুণ্য -এ নতুন যোগ দিলাম। সকলের সাথে, তারুণ্যের সাথে থাকতে চাই...............।
জীবন মানে হাসির আড়াল, লুকিয়ে রাখা কান্না,
বুকের মাঝে নীরব থাকে হাজারো যে বেদনা।
জীবন মানে বুকের মাঝে হাজার ব্যথা সয়ে,
মুখে বলা—“ভালো আছি”, চোখের জলটা লয়ে।… Details