সাঁকোর উপরে হাঁটে সার সার জুতো
ভেতরে আড়াল করা মানুষের হাড়।
আমি কোন কবন্ধ দেখিনি।
চামড়ার উপরে আটোসাঁটো পোষাকের
নীচেও আড়ালের স্তর আছে, কারুকার্য আছে।
অতদূর গিয়ে আমি কাউকে বুঝিনি।
১৩ লক্ষ পৃথিবীর মত বড়র আগুন
যে সব পাতাকে ছুঁয়ে ফিরে গেছে
টুপ টাপ তারাও ঝরে গেছে সকালে বিকালে।
আমি সেই শব্দে কান পাতি।
কোলাহল থেমে গেলে সাদা মেঘ
পিঠে চাঁদ নিয়ে এই পথে যায়।
আমি জানি-
সে এক ম্যাজিক সময়!
Comments (5)