কেন কথা রাখনি
সাত বছর আগে যখন স্কুলের বারান্দায়
তোমার সাথে দেখা হয়েছিল,
তোমার কাছে আমি শুধু
একটা ছোট্ট নিষ্পাপ হৃদয় চেয়েছিলাম।
আমার কথায় তুমি হেসে বলেছিলে
পরে দেখা হলে কোনোদিন বলব।
আজ সাতটি বছর প্রতীক্ষায় আছি
শুধু তোমাকে চাওয়া
ওই নিষ্পাপ হৃদয়টা পাওয়ার জন্য।
তোমাকে বলা কথার উত্তর পাওয়ার জন্য।
কেন কথা রাখনি?
আমার হৃদয়টাকে কলুষিত করে,
সাতটি বছর প্রতীক্ষায় রেখে
আজ তুমি,
কেন কথা রাখনি?
Comments (6)