তোকে ভালোবাসি বলব বলে
কতবার যে মুখ ফিরিয়ে নিয়েছি
তা আমার কলঙ্কিত হৃদয় জানে।

তোর পাশে বসব বলে
কতবার যে নির্জনতা খুঁজেছি
তা আমার কলঙ্কিত হৃদয় জানে।

তোর চোখে চোখ রাখতে
কতবার যে নিজে অন্ধ সেজেছি
তা আমার কলঙ্কিত হৃদয় জানে।

তোর হাতে হাত রাখতে
কতবার যে হাত বাড়িয়ে দিয়েছি
তা আমার কলঙ্কিত হৃদয় জানে।

তোর চুলের সুবাস পেতে
কতবার যে গায়ে আতর মেখেছি
তা আমার কলঙ্কিত হৃদয় জানে।

তোর সাথে হাঁটতে গিয়ে
কতবার যে হোঁচচ খেয়েছি
তা আমার কলঙ্কিত হৃদয় জানে।

তোর বাড়ী যাবার সময়
কতবার যে পিছন ফিরেছি
তা আমার কলঙ্কিত হৃদয় জানে।

সেদিন তোর শেষ বিদায়ে
কতবার যে অঝোর নয়নে কেঁদেছি
তা আমার কলঙ্কিত হৃদয় জানে।