আর কত ভালোবাসবো
আর কত ভালোবাসবো
অন্তঃকরনে যত ভালোবাসা ছিল সব উজাড় করে তোকে ভালোবেসেছি।
তোকে ভালোবাসার প্রতিশ্রুতি দিতে পারিনি ঠিকই,
কিন্তু বন্ধুত্ত্ব,বন্ধুত্ত্বের প্রতিশ্রুতি তো দিয়েছি
জীবনান্ত পাশে হেঁটে যাওয়ার।
এত বছর প্রণয় সাগরে
হাজার মোহময়ীর ভীড়ে
তোকেই একমাত্র আপন করেছিলাম।
আজ তুইও আমার ভালোবাসা স্বীকার করিসনি।
তুই বলতে পারিস আর কত ভালোবাসলে,
তোর হৃদয়ে জায়গা পাবো।
বলতে পারিস আর কত ভালোবাসবো,
অন্তঃকরনে যত ভালোবাসা ছিল সব তো উজাড় করে তোকে ভালোবেসেছি।
Comments (12)