মোমবাতি
নিজে জ্বলে পুড়ে মরি ,
অন্ধকার দূর করি ,
নিজেকে নিজে দেই দীক্ষা ,
আমায় দেখে নাও তোমরা শিক্ষা ।
জ্বলতে জ্বলতে ,
হয়ে যাই শেষ ,
আঁধারের মাঝে তবু ,
থাকে আমার রেষ ।
মানব জাতিকে ,
বলতে আমি চাই ,
ত্যাগের মাঝে অনেক সুখ ,
ভোগে সুখ নাই ।
Comments (12)