অনেক দূরে চলে গেছো আজ
এত দূরে থেকে তোমায় স্পর্শ করা যায়
না
তবুও তোমাকে স্পশ্ করি
হৃদয়ের অনুভবে
হৃদয়ের স্পন্দনে_স্পন্দনে
অনেক দূরে চলে গেছো আজ
এত দূরে যে চোখ মেলে
দেখা যায় না
তবুও তোমাকে দেখি
হৃদয়ের চোখ মেলে
প্রতিটি পলকে_ পলকে
অনেক দূরে চলে গেছো আজ
এত দূরে যে কিছুই তোমাকে
বলা যায় না
তবুও তোমাকে বলি
মনের ভাষায়
প্রতিটি নিশ্বাসে আছো তুমি
১৯/৮/২০১৫
Comments (11)