পতঙ্গ
পতঙ্গ
এটা মহাপতঙ্গ নহে
শক্তির তোড়ে
ঝাড়া মেরে
সরে যাবে দূরে নাগালের বাইরে।
ছোট
ক্ষুদ্র
পতঙ্গ
আলোয় নাশ
তবু আলোর নাচনে নাচে।
জ্বাল বুনে
ফাঁদ ফেলে
বসে থাকে ক্ষুধার্ত মাকড়সা
লেপটে আছে দেয়ালে সরীসৃপ।
আলোর নাচনে নাচে পতঙ্গ
ধরা পড়েছে ফঁদের কিনারায়
অমনি
ঘাপটি মেরে বসে থাকা সরীসৃপ
ছোঁ মেরে নিয়ে যায়
চালান করে উধরে।
পতঙ্গ
অতি ছোট্ট
ক্ষুদ্র
পতঙ্গ।
Comments (6)