ত্বক-চাদরের লোম মলয় ঘটক · Poems · 2016-04-01 · 1158 views দীর্ঘশ্বাসের শব্দ ঝড়ের মতো উড়ে নিয়ে যায় আছরে ফেলে বিচ্ছিন্ন দ্বীপে। ত্বক-চাদরের লোম শিউরে ওঠে, কাঁপুনি থামে রক্ত-ঝড়ের। আর পাইনি কোথাও লোকে ঘেরা নির্জন সমুদ্রে একা, নিজের নিশ্বাস শুনি, ঘুমাই চেনা সেই শব্দে। Share: Facebook X WhatsApp Email Copy link
Comments (0)
No comments yet. Be the first to comment.
Only registered members can comment. Log in