আজ গোস্পদে শরীর ডুবেছে
অ্যাটম বোমা গিলে খাওয়া যে নাম
উপাস্য কবিতায় ফাঁস টেনেছি, ফেঁসে তো আছি
বহু বছর, চক্রব্যুহে আটকে আছি যুদ্ধরত
মৃত্যুই মহত্ করবে এ তো জানো।
কিন্তু কেন ছেড়ে গেলে? সাধু নই হয়ত,
চুরি করিনি, চুড়ির শব্দে ঘুম আসে, চোরের
শব্দে ভাঙ্গে; তোমার শরীরের ভাঁজে ভাঁজে যে বুলেট রেখেছ, খোয়া গেছে আজ,
বুকের রক্তে লেখা হবে এবার কালিতে নয়,
কবিতা তুমি আমাদের নও; চোরদের।