কার বিরুদ্ধে লিখব?
পক্ষে কারও, পক্ষকাল ধরে চাঁদের
কাস্তে শান দেয়া, রোদ-ক্লান্ত কিষাণ-কিষাণি, বটের ছায়ায় বিশ্রাম, একমুঠো জলপান কপালের ঘাম-সম।
কলম ধরতে চাই কমল হাতে কোমল
স্বরে, শুকনো রাগে।
একলা কুটিরে কুট-কুট করে আত্মার
বলিদানে উত্সাহী বাদশা আমাকেই বেছে নিলে
যুদ্ধরত আরও কত সৈনিক জেগে আছে
দৈনিক সারাবেলা আফিম খেয়ে।
কার বিরুদ্ধে লিখব?
Comments (10)