[দেশনেত্রী বেগম খালেদা জিয়া (১৫ আগস্ট ১৯৪৫ – ৩০ ডিসেম্বর ২০২৫) স্বরণে]
মেঘাচ্ছন্ন প্রভাত
শীতের ওমে তন্দ্রাঘোর আমি
সূর্যোদয়ের রাঙ্গা পথে
নিঃশব্দে অশ্রুর পরিক্রমা,
নেই পুতুল, নেই শান্তি
নেই আপোষহীন দেশনেত্রী
কথা ছিলো দু'জনেই দেশ গড়বে
কথা ছিলো দু'জনেই হাতে হাত রেখে উন্নয়নের লাটাই সামলাবে
কথা ছিলো এ দেশ কখনো '৭১ বিরোধীদের হাতে সোপর্দ করবেনা
কথা ছিলো ৩০ লক্ষ শহীদের আত্মায় শান্তি দেবে
কথা ছিলো বঙ্গবন্ধুর ভাষন, শহীদ জিয়ার স্বপন বাস্তবায়ন করবে
কথা ছিলো সোনার বাংলা, রূপসী বাংলা, পল্লী বাংলার
দামাল ছেলেমেয়েদের সত্য মানুষ হিসেবে গড়ে তুলবে
কথা ছিলো এ বিদ্রোহী বাংলায় রাজাকারের শেকড় উপড়ে ফেলবে
গনতন্ত্রের মানস কন্যার কথা ছিলো সকলের অধিকার ফিরিয়ে দেবে বৈষম্যহীনভাবে
কথা ছিলো তুমি, আমি ও সে- আমরা সকলে মিলে তোমার সাথে সেই পূর্ব বাংলা ফিরিয়ে আনব
কথা ছিলো...
ঢের শীঘ্রই চলে গেলে;
ঢের শীঘ্রই চলে গেলে তুমি!
ফুল নেবে নাকি অশ্রু নেবে
জানিনা কিছুই, তবে-
তোমার প্রয়োজন ছিলো খুব বেশি
এ ব-দ্বীপে
ভালো থেকো-
সূর্যোদয়ে তুমি
সূর্যাস্তেও তুমি
হে আমার দেশনেত্রী।
© মাহতাব বাঙ্গালী
চট্টগ্রাম। ৩০শে ডিসেম্বর ২০২৫
Comments (3)