না, আমি এখানে আসিনি ধন্যবাদ দিতে
এটি কোন অনুষ্ঠান নয় আমার জন্যে
না, এটি নয় ভূস্বামীর প্রত্যাবর্তণ অনুষ্ঠান অসীম
না এটি সে প্রিয় দুহিতার পোষাপ্রাণীর জন্মদিন
ধন্যবাদ, তবে হ্যাঁ, ঢের ধন্যবাদ
আপনাকে, আপনাদের সকলকে
ও কথা আমি বলবোনা-
"ধন্যবাদ দিয়ে আপনাদের ছোট করবোনা"
তবে ধন্যবাদ- কলমের কালিতে যাঁরা ধ্যানী,
যাঁরা স্বজ্ঞায় খুঁজেন চির আরাধ্য জ্যোতি,
সকল সৃষ্টির কল্যাণে যাঁরা চির ব্রহ্মচারী,
অক্লান্ত হিতকর আবিষ্কারে যাঁরা বিজ্ঞানী
শব্দ বীজের এ বিশাল কর্ষণযোগ্য মাঠে
এ প্রান্তর যুবতী এখন যাঁদের নিরলস শ্রমে,
এখানে যাঁরা শব্দ শ্রমিক, বোধ-সংজ্ঞার কৃষাণ,
এখানে যাঁরা শব্দসুরার মাধুকরী, সুন্দরী সাকী,
ধন্যবাদ, সকলকে অফুরন্ত ধন্যবাদ
তরুণ আমি, চির তারুণ্যের এ পৃথিবীকে ধন্যবাদ
চির পৌরুষ গদ্য, চির কুমারী কবিতাকে ধন্যবাদ
অক্ষত থাকুক নিরন্তর ধন্যবাদের এ ভালোবাসায়
হোক চিরঞ্জীব সকলেই জ্ঞানের সকল ধারায়
চট্টগ্রাম © মাহতাব বাঙ্গালী
Comments (12)