উইপোকা মাহতাব বাঙ্গালী · Poems · 2021-06-07 · 385 views ঘরের দেয়ালের কোণে কোণে মাটির প্রলম্বিত সুরক্ষিত ঘর, বৈশাখের প্রথম বৃষ্টির পর শুভ্র ডিমের আভা উম্মীলিত, সন্ধ্যার আলোর আকর্ষণে প্রদক্ষিণ পাখা মেলে উড়তে উড়তে, ক্ষণস্থায়ী পাখার বিসর্জনে জীবনাবসান টিকটিকির পেটে © মাহতাব বাঙ্গালী Share: Facebook X WhatsApp Email Copy link
Comments (1)
Only registered members can comment. Log in