পৃথিবীর একপাশে যখন সাম্প্রদায়িক দাঙ্গা,যুদ্ধ কিংবা সন্ত্রাস|
অন্যপাশে আমি চলমান
রোজ রোজকার মতো|
ব্যথিত হৃদয় নিয়ে যাপিত জীবন,
মাঝে মাঝে মনে হয়-
যেন হয়ে যাবো সন্ন্যাস|
গভীর জঙ্গলে বসবো
কিংবা বৃক্ষতলে বসবো
শতশত দায়িত্ব কর্তব্য মুছবো
আপনমনে উপবাস করবো|
করবো ধ্যান,
অর্জিবো জ্ঞান
পাবো দৈব্য বাণী,
পাবো দৈব্য শক্তি|
তারপর,
আহ্লাদিত হবো
নগরকেন্দ্রে এসে
খুলে বসবো চেম্বার,
বাণী বিলোবার চেম্বার,
শক্তি বিলোবার চেম্বার|
তারপর,হবো উন্মাদ
তারপর,তারপর,
হবো মাটি|
এ যে আমার স্বপ্ন|
এ যে আমার সাধ|
Comments (13)