কে কাকে বাসিনি ভালো,
কে পুষেছি কত অভিমান
সে কথা আজ নাহয় থাক,
থাক না সকল হিসাব-নিকাশ,
থাক না পুরোনো অভিযোগের গান।
চলো, আরেকবার
আমাদের ঝগড়া হয়ে যাক
তুমি রাগে মুখ ফিরিয়ে নিও,
আমি অভিমানে চুপ হয়ে থাকি;
তারপর কোনো এক নীরব রাতে
আবার দুজন দুজনার কাছে ফিরে আসি।
Comments (0)
No comments yet. Be the first to comment.