কবি মেহেদী হাসান আইয়ুশ

কবি মেহেদী হাসান আইয়ুশ

@mahadi1994 · Joined · 3 Posts

মোহাম্মদ মেহেদী হাসান আইয়ুশ বাংলাদেশের একজন উদীয়মান কবি ও সাহিত্যঅনুরাগী। তাঁর জন্ম ১৯৯৬ সালে ৩০আগ্স্ট বাংলাদেশের চ্ট্ট্গ্রাম বিভাগে। বর্তমানে তিনি সৌদি আরবের দাম্মামে বসবাস করছেন স্ব-পরিবারে এবং পেশাগতভাবে বাগশি গ্রুপ এর মহা-ব্যবস্থাপক হিসেবে নিযুক্ত আছেন। দেশে প্রথ্ম শ্রেণীর গ্ণমাধ্যমে পার্ট টাইম কলামিস্ট ও বিশেষ প্রতিনিধি হিসেবে লিখ্তেন। শিক্ষাজীবনের পাশাপাশি কৈশোর থেকেই কবিতা লেখার প্রতি তাঁর আগ্রহ তৈরি হয়। তার বাবা একজ্ন ঔপন্যাসিক ছিলেন। জীবনধর্মী, মানবিক, ব্যক্তিগত অভিজ্ঞতা এবং সমকালীন সমাজবাস্তবতা তাঁর লেখার প্রধান অনুষঙ্গ। বন্ধুদের উৎসাহ ও বিভিন্ন সাহিত্যপাঠ তাঁর লেখালেখিতে প্রভাব ফেলেছে। তাঁর কবিতা অনলাইন সাহিত্যভিত্তিক প্ল্যাটফর্ম ও সামাজিক মাধ্যমে প্রকাশিত হয়েছে। কবিতার পাশাপাশি তিনি ছোটগল্প ও সমসাময়িক বিষয়ভিত্তিক গদ্য লেখার চর্চাও করেন এবং সাহিত্য ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন।

মহা-ব্যাবস্থাপক- সৌদি আল-বাঘশি গ্রুপ · দাম্মাম, সৌদিআরব

Posts

RSS