জলছবি: ২৬/০৫/২৪,
সকাল থেকে চিন চিন করা বুকে ব্যথার মত বৃষ্টি হচ্ছে।
তিনখানা চিল, গোটাকয়েক ছেঁড়া ছেঁড়া কাক আর দুটো ফিঙ্গে,
সাঁতার দিয়ে দিয়ে বাদলা পোকা খাচ্ছে।
একটা বেজির ছানা গর্ত থেকে মুখ বাড়িয়ে বৃষ্টি মাখছিল,
মায়ের ধ্যাতানি খেয়ে সটান গর্তে!
একসারি নারকেল গাছ,
দশ হাত তুলে নেচে নেচে তুমুল স্নান করছে,
হাসতে হাসতে একে অপরের গায়ে ঢলে পড়ছে,
অমল পঁয়ত্রিশ তলার ফ্রেঞ্চ উইন্ডো দিয়ে
কলকাতার বৃষ্টি দেখছে।
Comments (0)
No comments yet. Be the first to comment.