প্রেমিক ২৪/০১/২৪ — গৌহাটি
একমনে দাঁড়িয়ে আছে শরণীয়া হিল,
আমায় দেখে মনে মনে খুশি,
কিন্তু অভিমানে নিশ্চুপ।
আমি দেখতে পাচ্ছি,
আনন্দে থরথর করে কাঁপছে ওর বুকের গাছগুলো!
তিরতির করে,
ওর ঝরনা থেকে নেমে আসছে টলটলে কাকচক্ষু জল।
আমি পা পা করে কাছে আসতেই
নড়ে উঠল ওর স্থূল শরীর,
সব পাখি উড়ল আকাশে—
গর্ত থেকে ধেয়ে এল সব ইঁদুর,
খরগোশ আর সজারুর দল!
শুরু হলো দামামার রোল—
আমি ভয়ে আত্মহারা,
জেগে উঠি আমার বিছানায় ভূমিকম্পের প্রচণ্ড দোলনে!
জানালা দিয়ে দেখি, মুখ টিপে হাসছে
শরণীয়া হিল….
Comments (0)
No comments yet. Be the first to comment.