RENDEZVOUS: সু ভ ম
মা, তোমার সাথে বাবার আবার কোথায় দেখা হলো?
পারিজাত নদীর ধারে,
শিংসপা গাছের নিচে?
বাবা কি সেই আগের মতো—
খাটো ধুতি, খালি গা!
ওখানে কি নস্যি পাওয়া যায়, কাঁচি সিগারেট?
বাবার গায়ের ঐ পুরুষালি গন্ধ আজও কি তেমনই উগ্র?
বাবা কি একবারও ‘পদা’র কথা তোমার কাছে জানতে চাইল?
বাবা, তোমাকে খুব দেখতে ইচ্ছে করে!
সার্কাস দেখার কুড়ি পয়সা, জ্বরে পাউরুটি আর রসগোল্লা,
মিষ্টি বড়ি, হালখাতায় মিহিদানার…
বাবা, তোমার কাছে যাব…
তোমার সাথে পারিজাত দীঘিতে এক লম্বা সাঁতার দেব…
Comments (0)
No comments yet. Be the first to comment.