মুক্তি ২০মাঘ ১৪৩০
এক সমুদ্র কুয়াশাকে এফোঁড় ওফোঁড়
করে ধরে রেখেছে গমের শীষ,
ফাঁদে পড়া পাখির মতো ছটফট করতে থাকা
কুয়াশা নড়তে পারে না গমের হুল থেকে।
পুব আকাশে রবিরশ্মি মুক্তি দেয় ফাঁদে পড়া কুয়াশাকে,
গলে জল হয়ে দানা বাঁধে গমের শীষে।
গমের দানা পুষ্ট হতে থাকে সেই সুধা পান করে,
ফাল্গুন মাসে গমের শীষ পরিণত হয়—
মায়ের গায়ের রঙা স্বর্ণালি আভায়।
ফুটপাতের সংসারে এক মা তার সন্তানকে
গড়িয়ে দেয় সেই গমের রুটি।
ট্রেনের কামরা থেকে (দুর্গাপুর)
Comments (0)
No comments yet. Be the first to comment.