আজ আর কবিতা লেখা হল না!
সকাল থেকে উঠেই দুজনকে ঠেলেঠুলে তোলা,
ছেলে মেয়ের টিফিন, জলখাবার।
আজ অন্য রকম করে ফ্রায়েড রাইস বানিয়েছি!
মিষ্টি মিষ্টি পলান্ন সাথে কিছু সবজি।
মেয়ের চাইনিজ খেতে খেতে এ্যলা ধরে গেছে।
শনি রবিবার বেশি তাড়া,
ছেলের টিউশন, মেয়ের দিনভর অ্যালেনে ক্লাস,
তার জন্য আলাদা টিফিন!
শনিবার আবার আমার নিরামিষ,
তার জন্য গোবিন্দভোগের খিচুড়ি,
ছেলের আবার খিচুড়ি চলে না,
ওর জন্য আলাদা মাংস ভাত।
তারপর ওদের পৌঁছে দেওয়া, আনা!
দিন শেষ, আজ আর কবিতা লেখা হবে না!
Comments (0)
No comments yet. Be the first to comment.