শিংশপা বৃক্ষের নিচে বসে জানকী মলিন বস্ত্র
নিরাভরণ, আজানু লম্বিত আলুথালু কেশ।
শিংশপা বৃক্ষের থেকে ঝরে পড়ছে
মৃদু গন্ধযুক্ত হলদেটে সাদা সাদা ফুল।
ত্রিজটা, বিভীষণের কন্যা, সীতার পাহারায়,
সদা জাগ্রত, সহমর্মী।
কামাতুর দশানন ছলে বলে কৌশলে
চায় তাকে বিবাহ বন্ধনে বাঁধতে।
ইন্দ্রজালে রামের ছিন্নমস্তক হাজির করে সীতার সামনে।
মহীয়সী মন্দোদরী ধর্মের দোহাই দেয়, নিরস্ত করে, বোঝায় ।
সীতা অসাধারণ, তাকে হত্যা করলে ধ্বংস হবে সোনার লঙ্কা।
মন্দোদরী পরশ্রীকাতর নন সীতার প্রতি,
তিনি পঞ্চকন্যার একজন,
একা প্রতিহত করে রাবণ কে।
জানকী রঘুপতির অপেক্ষায় নিরন্তর কাঁদে ॥
গন্ধ ১০/৫/২৬
Comments (0)
No comments yet. Be the first to comment.