গন্ধ ১০/৫/২৬
নোনা ধরা দেওয়ালের গন্ধ কখন পেয়েছ কি?
মজঘন্ট পুকুরের পঙ্কিল গন্ধ!
পঞ্চানন ঘাটে পানায় ঢাকা পুকুরের
মাছের গাব খাওয়া আঁশটে গন্ধ।
খর দাবদাহের পর ভিজে মাটির
দম বন্ধ করা গন্ধ তো সবাই চেনো।
ঘোর বর্ষার পর বনতুলসীর মিষ্টি
মন কেমন করা জংলি গন্ধ।
ইরান, লেবানন, প্যালেস্টাইনের বারুদের গন্ধ কি
দীপাবলির বারুদের গন্ধের মত মাতোয়ারা?
বর্ষার খাটা পায়খানার গন্ধ "রানী"
মাথা বয়ে নিয়ে যায় টালির মাঠে-
'রানী'র তফসিলি ছেলে
প্রস্ফুটিত হয় "আই পি এস" এর হাটে।
Comments (0)
No comments yet. Be the first to comment.