বেইরুট শহরের রাস্তা দিয়ে চলেছি!
'মিনেত এল হস্ ন'- স্ট্রিট এর ধারে 'বেত হালাব' রেস্টুরেন্টের
গার্ডেন চেয়ারে হেলান দিয়ে "কিবেহ্" খাচ্ছি, সাথে উটের দুধের কফি।
সামনে মেডিটেরেণীয়ানে ছোট ছোট নৌকা চলেছে পালতুলে,
পাশ থেকে ভেসে আসছে 'রন গুডউইনের' অরব্যরজনীর বাজনা,
সেই গানের এমন তাল, আনমনে কোমর দুলে ওঠে।
হঠাৎই দিকবিদিক বিদীর্ণ করে বেজে ওঠে সাইরেন,
মুছে যায় আরব্য রজনীর বাজনা।
ইজরাইল থেকে ঝাঁকে ঝাঁকে উড়ে আসে
ড্রোন, পেট্রিয়ট, টমহক, হেলফায়ার...
ভূমধ্যসাগরে উপর চক্রাকারে ঘুরতে থাকে
এফ 35, ফেলকন, হরনেট, বি-52.
আমার না খাওয়া কফি পড়ে থাকে টেবিলে,
চারিদিকে শুধু হাহাকার, কালো ধোঁয়ায় ভরে যায় আকাশ!!
আমি তখন কলেজ স্ট্রিট কফিশপে হাতে সুনীলের শ্রেষ্ঠ কবিতা,
সামনে ধোঁয়া ওঠা কফির কাপ॥
Comments (0)
No comments yet. Be the first to comment.