আমার বাড়িতে সবারই একটা নাম আছে।
আমাদের জানালার নাম "বাতায়ন"।
দোতলা থেকে ঝাঁপদেওয়া সিঁড়ির নাম "সোপান"।
আমার আয়নার নাম "মুখশ্রী"।
রেফ্রিজারেটরের নাম "বরফী",
এয়ার কন্ডিশনার-"হিমানী",
আর আমরা ফ্যানকে ভালোবেসে "বাতাসি" বলি।
আমাদের ঝুল বারান্দাটির নাম "দক্ষিণা"।
আমার একটি ছোট্ট বাড়ি আছে,
তার নাম "পান্থপাদপ",
ওখানে চিলেকোঠায় আমার প্রিয় ঘরের নাম "গোঁসাঘর"।
ঠিকুচীতেও আমার একটি নাম ছিল,
কিন্তু আমি সেটা আর খুঁজে পাচ্ছি না,
বিছানার পাশে, চিলেকোঠার ছাদে,
ঝুলবারান্দায়—আমার নামটা যেন কী ছিল?
Comments (0)
No comments yet. Be the first to comment.