সকাল বেলা কবিতায় ঘুম ভাঙে,
একটু বেলায় কিছু স্বাস্থ্যকর কবিতায় প্রাতরাশ।
ঠিক দুপুর বারোটায় ঈষদুষ্ণ কবিতায় স্নান,
তারপর তুলতুলে কবিতায় আলতো গা মোছা।
মধ্যাহ্ন ভোজনে চাই কিছু ধোঁয়া ওঠা কবিতা
সাথে কিছু টুকটাক খুচরো কবিতা ।
কিছু আইঢাই কবিতায় বেলা পড়ে আসে,
সন্ধ্যায় গরম কফির সাথে চটপটা কবিতা।
সন্ধ্যা গড়িয়ে যখন রাত হয়, তখন মনটা
কিছু ফুলকো কবিতার জন্য আনচান করে।
তারপর কিছু কবিতা বিছানো খাটে
টুকরো টুকরো কবিতায় স্বপ্নমাখা ঘুম আসে॥
Comments (0)
No comments yet. Be the first to comment.