শীতের কলকাতা:ডিসেম্বর‘২৫
২১ অগ্রহায়ণ, কলকাতা
সকাল ০৭-০৫, ১৬° সেলসিয়াস
রোদ ঝলমল মেঘশূন্য কুয়াশাবিহীন সকাল।
১৭টা ঘুঘু পান্থপাদপের ছাদে নরম বুকে রোদ মাখছে,
কলকে ফুল থেকে মাধুকরী করছে একটা মৌটুসী—
ঢলঢলে ডালিয়ার ডগায় একজোড়া লেডিবার্ড মিলনে ব্যস্ত।
উত্তর থেকে ঝিরঝির করে হিমেল হাওয়া বইছে,
ঝুরঝুর করে সোনারঙা কামিনীর পাতা ঝরছে গাড়িবারান্দায়।
ক্যালেন্ডুলার পাতায় তখনও শিশিরবিন্দু...
দূর থেকে ভেসে আসছে ইফফত্ আরা খানের পুরাতনী গান—
"কী গুণ বল কী গুণ জানি হরি হে তোমার বাঁশের বাঁশী..."
Comments (0)
No comments yet. Be the first to comment.