শীত
মনমরা সকাল,
নোনা ধরা দেওয়াল থেকে চুঁইয়ে পড়া জলের মতো,
গড়িয়ে গড়িয়ে দুপুর হয়।
অগ্রহায়ণের মাঝ বরাবর।
শীতের শুরু হতে না হতেই বাতাসে জলীয় বাষ্প,
ঠান্ডা কাবু মেঘলা আকাশে,
মন কেমন করা ভেজা ভেজা গন্ধ।
হঠাৎ অসময়ে ঝুপ করে সন্ধ্যা
নেমে আসে কলকাতার আকাশে।
দক্ষিণেশ্বরের মন্দিরে ঝলমল করে আলো জ্বলে ওঠে।
নিচে বাঁধানো ঘাটের চাতালে
কয়েকটা নয়নতারা কাঁদে।
Comments (0)
No comments yet. Be the first to comment.